আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও গণহত্যা পরিচালনা করা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান শুনানিতে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে চীন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চীনা প্রতিনিধি আরও বলেন, আত্ম-নিয়ন্ত্রণের অধিকার আদায়ে বিদেশি নিপীড়ন প্রতিরোধে শক্তি প্রয়োগ এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।
এর আগে, বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে অংশ নিয়ে ইসরাইলের নিরাপত্তায় জোর দিয়ে অদ্ভুত এক আবদার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, ফিলিস্তিনের দখল করা ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়ার আগে ইসরাইলের ‘নিরাপত্তার নিশ্চয়তা’ দিতে হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত আইন উপদেষ্টা রিচার্ড ভিসেক বলেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত দখল করা পশ্চিম তীর ও গাজা ভূখণ্ড থেকে সরে যেতে ইসরাইলকে আইনিভাবে সরে যেতে বাধ্য করা উচিত হবে না।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে নির্দেশনা ও মতামত দিতে শুনানি চলছে। ১৯ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালতে শুরু হওয়া এ শুনানি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১৮