শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পোশাক রফতানি আয়ে গতি ফিরেছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : বিশ্বমন্দার পাশাপাশি ইউরোপ-আমেরিকার মতো পোশাক আমদানিকারক দেশগুলোর রাজনৈতিক সমীকরণের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে ৪.৯৭২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত রফতানি আয় হয়েছে ১.৭২৯ বিলিয়ন ডলার। রাজনৈতিক অস্থিরতায় গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রফতানি আয়ের প্রবৃদ্ধি ছিল পুরোপরি নেতিবাচক।

এক সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের মূল বাজার হিসেবে চিহ্নিত হলেও এখন পরিস্থিতি পাল্টে গেছে। এসব দেশে পোশাক রফতানি কিছুটা কমলেও নতুন বাজারগুলোই আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের পাশাপাশি চীন, অস্ট্রেলিয়া, জাপান, আরব আমিরাত, রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বেড়েছে তৈরি পোশাক রফতানি।

সনেট গার্মেন্টস লিমিটেডের পরিচালক গাজী মো. শহীদ উল্লাহ বলেন, নতুন বাজারগুলো যেভাবে বাংলাদেশের দিকে ঝুঁকছে, সেই প্রবণতা ধরে রাখতে হবে। এজন্য নতুন নতুন পণ্য উদ্ভাবন বজায় রাখতে হবে। বাংলাদেশ ২০২৩ সালে এসব অপ্রচলিত বাজারে ৮.৮৭১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করলেও চলতি বছর তা ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)। সংগঠনটির সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, গত বছরের শেষ ৩ মাসে রফতানি অর্ডার কমে গিয়েছিল। তবে নতুন বছরে আবারও তা ঘুরে দাঁড়িয়েছে।

 

গ্রাফিক্স চিত্রে অপ্রচলিত বাজারে দেশের রফতানি আয়

 

রফতানি সংকটের মাঝেও শ্রমিকদের নতুন বেতন কাঠামো যেমন কার্যকর হয়েছে, তেমনি আগামী এক মাসের মধ্যে ঈদের বোনাস হিসাবে বিশাল অংকের টাকা পরিশোধেরও চাপ রয়েছে। এ অবস্থায় ছোট আকৃতির গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রুগ্ন শিল্পে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে বেকার হয়ে পড়তে পারে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব বলেন, নতুন বেতন কাঠামো ও ঈদের বোনাসের কারণে পোশাক শিল্পখাত সংকটের মধ্যে পড়তে পারে। সরকার আগের মতো প্রণোদনা ও স্বল্প সুদে ঋণ সহায়তা দিয়ে সাহায্য করলে সংকট মোকাবেলা করা সহজ হবে।  উল্লেখ্য, ২০২৩ সালে ৪৭.৩৮৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ, যা আগের বছরের তুলনায় ১.৬৭৭ বিলিয়ন ডলার বেশি।

 

 

কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit