শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বিষাক্ত কালোজিরায় অনিবার্য ক্যানসার, চেনার উপায় কী?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কালোজিরার নানান উপকারী গুণের কারণে বেশিরভাগ মানুষই ডায়েট লিস্টে কালোজিরা রাখেন। কেউ ভর্তা, কেউ চায়ের সঙ্গে আবার কেউ বা রান্নায় বেশি পরিমাণে ব্যবহার করেন উপকারী কালোজিরা।

কিন্তু সমস্যা হলো বাজার থেকে আমরা কালোজিরা কেনার ক্ষেত্রে কালো চকচকে কালোজিরাকে কিনতে প্রাধান্য দেই। যে কালোজিরার কালো রং একটু কমে গিয়ে ধূসর হতে শুরু করে সে কালোজিরা কেনা থেকে আমরা বিরত থাকি।
 
আসলে দীর্ঘ সময় পেরেনোর পর কালোজিরার কালো রং প্রাকৃতিকভাবেই কমতে শুরু করে। কিন্তু ক্রেতারা ময়লা ও নোংরা কালোজিরা ভেবে তা কিনতে না চাইলে ভেজাল ব্যবসায়ীরা কালোজিরাকে সুন্দর, চকচকে ও আরও কালো করতে এর ওপর আলাদা করে কালো রং মেশান।
  
বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম কালো রং মাখানো বিষাক্ত এ কালোজিরা খেলে প্রথমদিকে আপনি স্বাস্থ্য ঝুঁকি টের না পেলেও নিশ্চিত মৃত্যুর দিকে চলতে শুরু করবেন। নিশ্চিত ক্যানসারের কারণ এ ভেজাল কালোজিরা কীভাবে চিনবেন জানেন কী?
 

বামে আসল কালোজিরা ধোয়ার পর ঘোলা পানি ও ডানে ভেজাল কালোজিরা ধোয়ার পর কালো পানি। ছবি: সংগৃহীত

 

ভেজাল কালোজিরা চিনে নিতে কালোজিরা হাত দিয়ে প্রথমে একটু ঘষে নিন। এরপর একটি ছোট পাত্রে কালোজিরা পানিতে ভিজিয়ে অপেক্ষা করুন মাত্র ২ মিনিট। এরপর পানির মধ্যে কালোজিরাগুলো হাত দিয়ে ঘষতে শুরু করুন।
  
ভেজাল কালোজিরা হলে পানির রং এক্ষেত্রে কালো হয়ে উঠবে। কিন্তু মনে রাখবেন আসল কালোজিরা পানিতে ধোয়ার পর সে পানি ময়লা ও মাটির কারণে ঘোলা দেখাবে। কখনও কালো রং মেশানো পানির মতো হবে না।
 
তাই বাজার থেকে কালোজিরা কেনার সময় একটু পরীক্ষা করে কিনুন। একটু ঝামেলা মনে হলেও এতে নিজে সুস্থ থাকবেন, পরিবারও থাকবে নিরাপদ।

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit