মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা দেবে না সরকার। তবে আন্দোলনের নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি, ভাঙচুর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিচারপতির বাসভবনে হামলাসহ নানা ধরনের হামলার পরিপ্রেক্ষিতে বিএনপির অনেক নেতা-কর্মীকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়ায় আদালত তাদের অনেককে মুক্তিও দিয়েছেন। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

মিয়ানমার থেকে আসা কোনো রোহিঙ্গাকে আর আশ্রয় দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির জন্য সে দেশ থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমার থেকে আসা কোনো রোহিঙ্গাকে আর আশ্রয় দেয়া হবে না। তিনি সে দেশের সেনাবাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহীদের যে যুদ্ধ চলছে, সেটি বন্ধের আহবান জানান। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেয়া সব রোহিঙ্গাকে ফেরত নেয়ার জন্যও অনুরোধ জানান।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit