বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলো বাংলাদেশ সরকার শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

গেইলকে ছাড়িয়ে দ্রুততম ১০ হাজার রান বাবরের

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতিয়ে এখন নিজ দেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলছেন বাবর। সেখানে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই তারকা ব্যাটার। চলমান আসরে পেশোয়ার জালমির প্রথম ম্যাচে ৬৫ রান করে পিএসএলে প্রথম ব্যাটার হিসেবে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। এবার গড়লেন আরও বড় এক কীর্তি। 

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁতে দূরে ছিলেন ৬ রানের। সেখানে ৫১ বলে ৭২ রানের দারুণ এক ইনিংসে টি-টোয়েন্টির এই অভিজাত ক্লাবে প্রবেশ করলেন বাবর, তাও আবার সবার চেয়ে দ্রুত। ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে দ্রুততম এই রেকর্ড এখন পাকিস্তানি এই তারকার। সব মিলিয়ে এই কীর্তি গড়তে ২৭১ ইনিংস খেলেন বাবর। যেখানে গেইল রেকর্ডটি করেছিলেন ২৮৫ ইনিংসে। এছাড়া ৩০০ ইনিংসের আগে এই মাইলফলক ছোঁয়া কেবল আরেক ব্যাটার বিরাট কোহলি। 

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit