শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

ময়লার ভাগাড়ে মিললো নবজাতক, মুখ ক্ষতবিক্ষত করেছে পোকামাকড়

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি নালার কালভার্টের নীচ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলা শহরের মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকা থেকে এই কন্যা নবজাতকটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্থানীয় পাহারাদারের কানে একটি শিশুর কান্না ভেসে আসছিল। কান্না শব্দে একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি নবজাতক পাওয়া যায়। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ ইদুর পোকামাকড় কামডে ক্ষতবিক্ষত করে ফেলেছে। এই অবস্থায় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিলে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসকরা এনআইসিতে ভর্তি দিয়েছে। সেখানে সে চিকিৎসাধীন আছে। পাশাপাশি নবজাতকের পরিচয় সনাক্ত করা যায় কিনা তা আমরা খুঁজে দেখছি।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit