শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পিটিআই বাদেই যেভাবে সরকার গঠন করছে পিপিপি-পিএমএল-এন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে জোট সরকার গঠনে একমত হয়েছে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। এর মধ্যদিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে চলে আসা রাজনৈতিক সঙ্কটের সমাধান হতে চলেছে। গতকাল মঙ্গলবার গুরুত্বপূর্ণ আলোচনা শেষে কেন্দ্রে সরকার গঠনে একমত হয় দুই দল। দুই দলের মধ্যকার সমঝোতা অনুযায়ী পিপিপি’র কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি হবেন আগামী প্রেসিডেন্ট এবং পিএমএলএনের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ হবেন প্রধানমন্ত্রী।

নওয়াজ শরীফ ক্ষমতার বাইরে থাকবেন। জাতীয় পরিষদের স্পিকারের পদ দেয়া হয়েছে পিএমএলএনকে। ডেপুটি স্পিকার পদ পাবে পিপিপি। এছাড়া সিনেট চেয়ারম্যান বানানো হবে পিপিপির প্রার্থীকে। আর ডেপুটি চেয়ারম্যান করা হবে পিএমএলএন থেকে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানী ইসলামাবাদে জারদারি হাউসে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দলের নেতারা। সেখানে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সরকার গঠন সম্পর্কে দুই দলের সমঝোতার তথ্য জানান। তিনি জানান, আরো আলোচনার পর স্পিকার ও সিনেট নেতাদের নাম ঘোষণা করা হবে।

অভ্যন্তরীণ সূত্রগুলোর বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম বলছে, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে যোগ দেবে না পিপিপি। জাতীয় পরিষদের স্পিকারের পদও যাবে পিএমএলএনের দখলে। দুই দলের মধ্যে এমনই আলোচনা হয়েছে। তারা আরও দাবি করেন সিনেট চেয়ারম্যান পদ পাবে পিপিপি। সিনেটর ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি হতে পারেন এর নতুন চেয়ারম্যান। গতকাল বিলওয়াল ভুট্টো জানিয়েছিলেন, তারা প্রেসিডেন্ট পদ নেবেন তবে মন্ত্রিসভার কোনো পদ নেবেন না। সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit