সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সদস্য শায়রুল কবির খান। 

তিনি বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে এখন অনেকটা ভালো আছেন। সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শক্রমে গুলশানের বাসায় ৪-৬ মাস বেড রেস্টে থাকবেন। যেহেতু ব্রেইনে অপারেশন হয়েছে, তাই ডাক্তার আগামী ৪ মাস কোনো ধরনের জনসমাগম ও কারও সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছেন।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit