রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

ঘুষের টাকাসহ ধরা, সরকারি কর্মকর্তার কান্নার ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : ভারতে ঘুষ গ্রহণের সময় টাকাসহ হাতেনাতে ধরা খেয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) কাছে ধরা খাওয়ার পরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার তেলেঙ্গানার আদিবাসী কল্যাণ প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী কে জগা জ্যোতিকে ঘুসের ৮৪ হাজার রুপিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, অফিসের একটি কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ দাবি করেছিলেন তেলেঙ্গানার ওই নারী সরকারি কর্মকর্তা। এ বিষয়ে স্থানীয় দুর্নীতি দমন ব্যুরোতে অভিযোগ জানান ভুক্তভোগী। এরপরই অভিযুক্তকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতে এসিবি। 

ফেনোলফথালিন হল একটি রাসায়নিক যৌগ, যা ভেঙে গেলে গোলাপী রঙ ধারণ করে। এটি ঘুষগ্রহীতাদের ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যখন কেউ ফেনোলফথালিন মেশানো নোট বা নথিগুলো স্পর্শ করেন, তখন ওই রাসায়নিক তাদের হাতে লেগে যায়। এর সঙ্গে আরেকটি রাসায়নিক মেশালেই গোলাপী রঙ স্পষ্ট হয়ে ওঠে।

কে জগা জ্যোতির ডান হাতের আঙ্গুলে ফেনোলফথালিন পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। হাতেনাতে ধরা পড়ার পর তার কান্নার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

দুর্নীতি দমন ব্যুরো বলেছে, জ্যোতি অযৌক্তিক সুবিধা লাভের লক্ষ্যে দায়িত্ব পালনে অনুপযুক্ত ও অসাধু পন্থা অবলম্বন করেছেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ঘুষের ৮৪ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হেফাজতে রয়েছেন। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit