বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

নড়াইলে ধারালো অস্ত্রের কোপে এক ব্যক্তি জখম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রামে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বাবুল খান (৫০) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের হামারোল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত বাবুল উপজেলার হামারোল গ্রামের মৃত রিজাউল খান ওরফে রিজুল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমাদা ও হামারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশেম খাঁন সমর্থিত লোকজনদের সঙ্গে আজাদ মোল্যা সমর্থিত লোকজনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলছিল। সোমবার বিকেলে বাবুল খান আমাদা বাজারে গেলে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাবুলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।

অস্ত্রের কোপে বাবুলের ডান পা এবং হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit