বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির জীবন হুমকিতে, অভিযোগ পিটিআইয়ের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির কারাবাসের সময় নিরাপত্তার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে পিটিআই। দলটি বুশরা বিবিকে অপর্যাপ্ত ও অনিরাপদ খাবার সরবরাহের অভিযোগ জানানো ছাড়াও এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে। 

সোমবার কোর কমিটির বৈঠকের পর প্রকাশিত একটি বিবৃতিতে দলের নেতারা এ কথা জানান। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই কোর কমিটির বৈঠকে দলের সব বন্দি নেতা ও রাজনৈতিক কর্মীদের জন্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বন্দিদের সঙ্গে আইন অনুযায়ী আচরণ করতেও বলা হয়েছে। 

পিটিআই কোর কমিটি বলেছে, বুশরা বিবিকে তার ইচ্ছার বিরুদ্ধে বানি গালায় রাখা হয়েছে। কারণ তিনি ইতোমধ্যেই কারাগারে স্থানান্তরিত হওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন। তাকে নিম্নমানের, ক্ষতিকর ও বিষাক্ত খাবার দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে। 

পিটিআই নেতারা ব্রিগেডিয়ার (অব.) আসলাম ঘামান এবং আহমার রশিদ ভাট্টি সহ দেশজুড়ে জাতীয় ও প্রাদেশিক আসনে জয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থীদের জোর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন। এ সময় তারা পাঞ্জাব ও সিন্ধুর মুখ্য সচিব এবং আইজিকে অবিলম্বে অপসারণ করারও দাবি জানান। 

এ ছাড়া মজলিশ ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)-এর সঙ্গে রাজনৈতিক সহযোগিতার জন্য দলের চুক্তিকে পূর্ণ সমর্থন দিয়েছে কোর কমিটি।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit