বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

৫ম দফার বৈঠকও ব্যর্থ, সম্মত হতে পারল না পিএমএল-এন ও পিপিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে জাতীয় নির্বাচন হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। কিন্তু এখন পর্যন্ত দেশটিতে নতুন সরকার গঠিত হয়নি। তার প্রধান কারণ কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে শুরু থেকেই জোট সরকার গঠনে তোড়জোর করে আসছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন এবং বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি। এ নিয়ে তারা পাঁচ পাঁচবার বৈঠক করেছে; কিন্তু সরকার গঠনে সম্মত হতে পারেনি।
  
পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো বলছে, সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে তা শিগগিরই কেটে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে দেশটিতে সরকার গঠন হতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্ভব্য জোট সরকারের প্রধান দুই শরিক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) গতকাল সোমবার পঞ্চমবারের মতো বৈঠক করেছে। কিন্তু এখনও সরকার গঠন সংক্রান্ত সব ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

পাকিস্তান নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন সংখ্যা ২৬৬টি, তার মধ্যে নির্বাচন হয়েছে ২৬৫টি আসনে। কোনো দল যদি সরকার গঠন করতে চায়, তাহলে ন্যাশনাল অ্যাসেম্বলির অন্তত ১৩৩টি আসনে সেই দল বা জোটকে জয়ী হতে হবে।

কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, সবচেয়ে বেশি আসন পেয়েছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে কারাবন্দী নেতা ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। দলটির প্রার্থীরা ৯২টি আসন পেয়েছে। পিটিআইয়ের পর এই তালিকায় যথাক্রমে রয়েছে পিএমএল-এন, তারা ৭৫টি আসন পেয়েছে। আর পিপিপি পেয়েছে ৫৪টি আসন। এছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১৭টি, জামায়াতে উলামায়ে ইসলাম- ফজলুর (জেইউআইএফ) ৪টি এবং স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছেন ৯টি আসন।

অর্থাৎ কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আসন পায়নি। এই পরিস্থিতিতে জোট সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয় পিএমএল-এন এবং পিপিপির মধ্যে। কিন্তু এখন পর্যন্ত সাবেক ক্ষমতাসীন দল দুটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit