বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

গাজায় গণহত্যা: লুলার বক্তব্যে ইসরায়েল-ব্রাজিল সম্পর্কে টানাপোড়েন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার এই মন্তব্যের জেরে ব্রাসিলিয়ার সঙ্গে তেল আবিবের তীব্র কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

ইসরায়েল সরকার লুলা দা সিলভাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে। এদিকে, ব্রাজিল সরকার তেল আবিব থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লুলা রবিবার এক বক্তব্যে বলেন, “গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সঙ্গে যা করা হচ্ছে তা ইতিহাসে আর কখনও ঘটেনি। অবশ্য এরকম ঘটনা আরেকবার ঘটেছিল [তখন] যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন জার্মান শাসক এডলফ হিটলারের নির্দেশে ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল বলে যে গল্প প্রচার করা হয় তা ইতিহাসে ‘হলোকাস্ট’ নামে চিহ্নিত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লুলার বক্তব্যকে ‘অপমানজনক ও গুরুতর’ বলে অভিহিত করেছেন। এছাড়া, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ সোমবার তেল আবিবে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে বলেছেন, লুলা তার বক্তব্য প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না।

এর পরপরই লুলা তার বক্তব্য প্রত্যাহার করার পরিবর্তে নিজের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেন। 

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই ব্রাসিলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকেও তলব করা হবে।

কোনও কোনও সংবাদ সূত্র অবশ্য এ খবরও প্রকাশ করেছে যে, ব্রাজিল সরকার দেশটি থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ দিয়েছে। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমসব্লুমবার্গটাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit