রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ক্যাডার ১৩২০, নন-ক্যাডার ২০১ জন দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বন্ধ, মাটিরাঙ্গায় স্থানীয়দের  বিক্ষোভ মিছিল। গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি ভেনেজুয়েলায় প্রায় সাত লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির কারাগারে মৃত্যুর ঘটনায় মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা জারির হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খবর এএফপির।

বাইডেন বলেন, আমরা ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছি। কিন্তু আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছি।

মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যে নাভালনির মৃত্যুর জন্য সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ঘনিষ্ঠ মহলকে দায়ী করেছেন।

ইউক্রেনে আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল রাশিয়ার যুদ্ধের তহবিল সংগ্রহ বাধাগ্রস্ত করা। একই সময়ে তারা ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু নিষেধাজ্ঞার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে রুশ অর্থনীতি।

বাইডেন বলেন, নাভালনির মৃত্যুর ঘটনা কংগ্রেসে সহযোগিতা পাসে হয়ত পার্থক্য গড়ে দিতে পারে। তবে তিনি নিশ্চিত নন।

প্রসঙ্গত, ক্রেমলিনের সমালোচক ৪৭ বছর বয়সী আলেক্সি নাভালনি শুক্রবার আর্কটিক কারাগারে মারা যান। ২০২১ সাল থেকে রাশিয়ার কারাগারে আটক ছিলেন তিনি। উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠা ও তাতে অর্থায়নের অভিযোগে গত বছর আগস্টে নাভালনিকে নতুন করে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit