বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

গাজার সঙ্গে যুদ্ধে জড়িয়ে বিপাকে ইসরাইল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে। এই হামলায় গাজায় এ পর্যন্ত ২৯ হাজার মানুষ নিহত হয়েছেন। এই সংঘাতের ফলে এবার বিপাকে পড়েছে ইসরাইল। চলমান যুদ্ধের ফলে ইসরাইলের অর্থনীতিকভাবে বেশ ক্ষিতগ্রস্ত হয়েছে। যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। 

বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে ইসরাইলের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ, যা প্রত্যাশার দ্বিগুণ। 

এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো অধিদফতর। খবর আনাদোলু এজেন্সির।

ফিলিস্তিনের গাজা যুদ্ধ সরাসরি প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে। গাজায় যুদ্ধ পরিচালনার ফলেই দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত বছরের শেষ তিন মাসে মোট দেশীয় উৎপাদন বার্ষিক হিসেবে হ্রাস পেয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ।

এছাড়া ইসরাইলের সাধারণ জনগণের ব্যক্তিগত খরচ হ্রাস পেয়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। গাজা যুদ্ধে অধিক ব্যয়ের ফলাফল নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির নিম্ন আয়ের মানুষের ওপর। তারা তাদের জীবন যাপনের ব্যয় কমাতে বাধ্য হয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ১ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে যা ২ দশমিক ৮ শতাংশে নেমে যায়, তৃতীয় প্রান্তিকে এর পরিমাণ আরও সংকুচিত হয় অর্থাৎ তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৭ শতাংশ। গতবছর ইসরাইলের অর্থনীতিতে বাৎসরিক উন্নয়ন হয়েছে মাত্র ২ শতাংশ যা আগের বছরের ৬ দশমিক ৫ শতাংশের অনেক কম। 

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit