বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আফগানিস্তানে প্রবল বৃষ্টি-তুষারপাতে ধস, নিহত ২৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফগানিস্তানে প্রবল বৃষ্টি ও তুষারপাতের ফলে ধসের ঘটনায় কমপক্ষে ২৫ জন মারা গেছেন।

আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সোমবার বলেছে, ‘রাতে অনেক জায়গায় ধস নামে। এর ফলে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া বহু সংখ্যক মানুষ এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে।”

আফগানিস্তানের প্রায় সর্বত্রই বরফ পড়েছে। বিভিন্ন জায়গা থেকে ধসের খবর আসছে। কিন্তু তাতিন উপত্যকার নাকরে গ্রামে প্রবল ধস নামে। সেখানে ২০টি বাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ ও বরফের মধ্যে মানুষ চাপা পড়েছে।

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক আঞ্চলিক প্রধান জামিউল্লাহ হাশিমি গণমাধ্যমকে বলেন, “উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।”

আফগানিস্তানে এমনিতেই শীতকাল সবসময়ই কঠিন। এবার বরফ পড়তে অনেক দেরি হয়েছে।

সরকারি কর্মকর্তা মৌলবী মোহাম্মদ নবি আদেল বলেন, “খারাপ আবহাওয়ার ফলে উদ্ধারকাজে দেরি হচ্ছে। এখনও বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা। রাস্তা বরফ পড়ে আটকে গেছে।” সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit