বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিল ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশসহ পাঁচটি দেশে সরকারিভাবে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কি পরিমাণ রফতানি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে তা জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পেঁয়াজ রফতানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও, দ্বিপক্ষীয় উদ্দেশ্যে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। অন্য দেশগুলো হলো- নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাস। পবিত্র রমজান মাসে অভ্যন্তরীণ বাজারে চিনি ও পেঁয়াজের দাম কমানোর উদ্দেশে নির্দিষ্ট পরিমাণ চিনি ও পেঁয়াজ রফতানির অনুমতি দিতে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার।

ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রফতানিকারক। ২০২৩ সালের ডিসেম্বরে দেশটি রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে দেশটির লোকসভা ভোটের আগে নিজেদের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেলে চলতি বছরের মার্চ পর্যন্ত রফতানি নিষেধাজ্ঞা বাড়ানো হয়। ভারত রফতানি নিরুৎসাহিত করতে প্রথমে পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। কিন্তু এতেও যখন কাজ হচ্ছিল না তখন নিষেধাজ্ঞা আরোপ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit