বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

সরাইল ইউএনও’র সতর্কবার্তা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইউএনওর নিজ নাম ব্যবহার করে কোনো ধরণের অবৈধ লেনদেন থেকে জনসাধারনকে বিরত থাকতে সতর্কবার্তা জারি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইয়া।আজ সোমবার দুপুরে ‘সকর্তীকরণ বিজ্ঞপ্তি’ শিরোনামে একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। 

ওই চিঠিতে ইউএনও মেজবা উল আলম লিখেছেন, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা প্রশাসন/ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার নাম ব্যবহার করা বিভিন্ন ব্যক্তি/ দালাল, প্রতারকচক্রের সাথে অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। কারো বিরুদ্ধে এ ধরণের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে আজ সোমবার বিকেলে মোবাইল ফোনে কথা বলে ইউএনও মেজবা উল আলম বলেন, ‘সামনে অনেক উন্নয়ন কাজ শুরু হবে। বিভিন্ন ঘটনাবলীর প্রেক্ষিতে নানাদিক চিন্তা করে আগে থেকেই সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত তাঁর নামে কেউ টাকা চায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit