শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

দুর্গাপুরে নারী পুরুষের বৈচিত্রময় কৃষি অনুশীলন

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮২ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরের দুইটি ইউনিয়নে নারী ও পুরুষদের বৈচিত্রময় কৃষি অনুশীলন, উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে একটি বেসরকারি সংগঠন। তাদের লক্ষ্য প্রশিক্ষিতদের পরিবারের সদস্যদের সুষম ও পুষ্টিকর খাবার ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যবিধি অনুশীলন ও অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন করা। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অবহিতকরণ সভার মাধ্যমে বিষয়টি জানায় বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। পারি সংগঠনের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও, ব্যবস্থাপক জর্জ মিঠু গমেজ, কর্মসূচি ব্যবস্থাপক কমল পাল প্রমুখ।

সভায় সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নে নারী ও পুরুষ দলের সদস্যদের মাধ্যমে বৈচিত্রময় কৃষি অনুশীলন, কৃষি উৎপাদন বাড়ানো ছাড়াও সুষম ও পুষ্টিকর খাবার ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যবিধি অনুশীলন, অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন করার উদ্দেশ্যে প্রকল্পটি নেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit