শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ফিলিপাইনে উগ্রবাদীদের সঙ্গে সংঘর্ষ, ছয় সেনাসহ নিহত সাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামী উগ্রবাদীদের সাথে সৈন্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয় সৈন্য এবং এক উগ্রবাদী রয়েছে। 

গত ডিসেম্বরে ক্যাথলিক জনগোষ্ঠী লক্ষ্য করে চালানো বোমা হামলায় জড়িত উগ্রবাদীদের গ্রেফতারে অভিযান চালানোর সময় তাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সোমবার সেনা মুখপাত্র এ কথা জানিয়েছে।

ফিলিপাইন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লুই মেদা-আলা বলেন, “মিন্দানাও দ্বীপের মুনাই শহরের পাশের একটি জঙ্গলে রোববার এ সংঘর্ষ হয়।”

তিনি বলেন, “এটি হচ্ছে দাওলাহ ইসলামিয়ার উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযানের অংশ। এ অভিযানে দুর্ভাগ্যবশত আমরা হতাহতের শিকার হয়েছি।”

এ সময় নিহতের পাশাপাশি ফিলিপাইনের চার সৈন্য আহত হয়েছে বলেও জানান তিনি। সূত্র: স্ট্রেইটস টাইমস, এএফপি

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit