শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সীমান্ত হত্যা বন্ধের দাবি প্রতীকী লাশের মিছিল টেকনাফ টু তেতুলিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ২০১০ লাশ থেকে এ পর্যন্ত ভারত সীমান্ত এলাকায় ১২৭৬ বাংলাদেশি সীমান্ত হত্যাকান্ডের শিকার হয়েছেন। আহত ১১৮৩ জন। গত চার মাসে এ হত্যার সংখ্যা ২১ জন। অভিযোগের তীর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র দিকে। গত ৫ ফেব্রয়ারি মায়ানমারের আভ্যন্তরীন ‘যুদ্ধের’ মটারসেল বাংলাদেশ সীমান্তে পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছে।   এ পরিস্থিতিকে সীমান্তে ‘লাশের মিছিল’ বলে আখ্যায়িত করা হলো। অভিযোগ করা হলো, গুলি করে পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে। দাবি জানানো হয়েছে, এ আগ্রাসন বন্ধের। এমন হত্যাকান্ড বন্ধে কিছু প্রস্তাবনাও তুলে ধরা হয়েছে। এই হত্যাকান্ড বন্ধে প্রতীকী ‘লাশের মিছিল’ নিয়ে ব্যতিক্রম প্রচারণা চালানো শুরু হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের প্রতিটি সীমান্ত এলাকায় এ প্রচারণা চালানো হবে। গত ১৬ ফেব্রয়ারি কক্সবাজারের টেকনাফ থেকে এ কর্মসূচি শুরু করা হয়। শেষ করা হবে যশোরের বেনাপোল সীমান্তে।

এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন পাঁচ নাগরিক। মূলত ওই পাঁচ নাগরিকই দেশের বিভিন্ন সীমান্তে হত্যাবন্ধে সচেতনতামূলক প্রচারণা চালাবেন। তারা প্রতীকী লাশ নিয়ে মানববন্ধন কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশ করছেন।সোমবার সকাল ১০ টার দিকে আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে নোয়াখালীর মাইজদীর মো. হানিফ নামে এক ব্যক্তির নেতৃত্বে কর্মসূচি পালিত হয়। তার সঙ্গে ছিলেন, চট্টগ্রামের বোয়ালখালীর নুরুল আজিম, রংপুরের পীরগাছার মো. আবু হোসেন নীরব, ঝালকাঠির সৌরভ হোসেন বেলাল, নোয়াখালীর বেগমগঞ্জের মো. আরিফ। কর্মসূচিতে স্থানীয় সাধারন মানুষও যোগ দেয়। উপজেলা পরিষদের সামনে কর্মসূচির শুরু করা হয়। 

মো. হানিফ জানান, গরু চোর কিংবা গরু চোরকারবারি বলে সীমান্তে এভাবে মানুষ হত্যা করা ঠিক নয়। এ হত্যা বন্ধের দাবিতে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই সারাদেশের সীমান্ত এলাকায় প্রতীকী লাশ নিয়ে মিছিল করা হচ্ছে।তিনি বলেন, ‘আমরা সচেতনতা সৃষ্টির পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের কর্মসংস্থার সৃষ্টির দাবি জানাচ্ছি। পাশাপাশি হত্যা বন্ধে দু’দেশের উর্ধ্বতন কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ কামনা করছি। আমরা এমন মৃত্যু আর দেখতে চাই না।’

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit