শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

নিয়মিত নীল চা খেলে কী হয়?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : যাদের চা থেকে উপকার পেতে গ্রিন টি খাওয়ার অভ্যাস আছে, তারা এবং স্বাস্থ্য সচেতন অনেকেই বেছে নিয়েছেন নীল চা। এ চায়ের উপকারী গুণের কথা জানলে ডায়েট লিস্টে সেরা পানীয় হিসেবে একে সবার উপরে প্রাধান্য দেবেন আপনি।

ভারত ও বাংলাদেশে খুব কম পরিসরে এই চা তৈরি হয়ে থাকে। সাধারণত অত্যাধুনিক পদ্ধতিতে বিশেষ ধরনের কচি চাপাতার কুঁড়ি ও অপরাজিতা ফুলের অংশবিশেষ একসঙ্গে মিশিয়ে এই বিশেষ চা তৈরি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, হৃদ্‌যন্ত্রের সুরক্ষায়, চর্বি কমাতে, মেদ ঝরাতে, ওজন নিয়ন্ত্রণে, শরীরের কোলাজেনের মাত্রা বাড়াতে, সৌন্দর্য বাড়াতে, ত্বকের যত্নে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এই চা অনেক কার্যকরী।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মুটিয়ে যাওয়ার কারণে যকৃতের যেসব সমস্যা দেখা দেয়, সেগুলো প্রতিরোধে নীল চা বেশ উপকারী। নীল চায়ে থিয়ানাইন থাকায় নিয়মিত এ চা খেলে শরীরে মেটাবোলিজম বৃদ্ধি পায়। দিনে অন্তত দুবার এই চা খেলে শরীরে হেপাটিক মেটাবোলিজম বৃদ্ধি পায় ও কোলেস্টেরল কমে যায়। যদি বাজারে নীল বা অপরাজিতার চা খুঁজে না পান, তবে বাড়িতেও এই চা তৈরি করে নিতে পারেন।
 
নীল চা তৈরির পদ্ধতি
 
চুলায় একটি সসপ্যানে ৪ কাপ পানি দিন। পানি ফুটে উঠলে ২টি এলাচ, এক টুকরো আদা, ছোট আকারের ২টি দারুচিনি ও ৭টি অপরাজিতা ফুল পানিতে দিয়ে দিন। এ ক্ষেত্রে অবশ্য ফুলের নিচের সবুজ অংশ ফেলে দেবেন।

মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ৭ মিনিট ফুটিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে অপরাজিতার নীল চা। মধু মিশিয়ে এই চা পরিবেশন করতে পারেন। চায়ে লেবু মিশিয়ে নিলে এই চায়ের রং নীলের বদলে বেগুনি রং ধারণ করবে।
 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit