মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় পুরোনো বিরোধে সংঘর্ষ, আহত ২৫

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা গ্রামে পুরোনো বিরোধের জের ধরে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাঙচুরের শিকার হয়েছে অর্ধশত বাড়ি। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ১৪ জনকে আটক করেছে।সংঘর্ষে আহতদের মধ্যে মামুন (৩৮), সম্রাট (১৬), মনির (৪০), রামিম (২০),  সাকিব (২০), বাছির মিয়া (৫১), সোহেল (৪০),  তাজিম (১০), সাগর (২৪), আশিক (৩২), রোকসানা (৫০) ও আলম (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

খোঁজ নিয়ে জানা যায়, নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের খানিবাড়ি গোষ্ঠী ও সিরাজ আলী বাড়ির গোষ্ঠী একটি পক্ষ এবং দোলা বাড়ি গোষ্ঠী একটি পক্ষ। একটি পক্ষের নেতৃত্ব দেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া ও আরেকটি পক্ষকে ইউনিয়ন পরিষদ সদস্য আরজু মিয়া। এই দুই পক্ষের সঙ্গে সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও রয়েছেন। তাদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধে শুক্রবার রাতে বাগবিতণ্ডা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর এবং বেশ কয়েকটি বাড়ি লুটপাট করা হয়। এই ঘটনায় অন্তত ২৫জন আহত হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটক করা হয়েছে ১৪ জনকে। পরিস্থিতি বিবেচনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit