শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নেত্রকোনায় ছাত্রদল নেতা হত্যাচেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আহত বাপ্পীর মামা মো. জাকারিয়া ইসলাম বাদী হয়ে রনি মিয়াসহ ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০জনের বিরুদ্ধে শুক্রবার নেত্রকোনা মডেল থানায় এ মামলা করেন। পুুুলিশ রনি মিয়াকে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পী গত বুধবার রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অনন্তপুর গ্রামের এক অনুষ্ঠানে যান। ওইদিন রাত ১২টার দিকে দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা তাকে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাপ্পীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত ৩টার দিকে বাপ্পীকে মূমূর্ষ অবস্থায় ঢাকা শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোা হয়। বর্তমানে ছাত্রদল নেতা বাপ্পী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় আহত বাপ্পীর মামা মো. জাকারিয়া ইসলাম বাদী হয়ে রনি মিয়াসহ ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০জনের বিরুদ্ধে শুক্রবার নেত্রকোনা থানায় মামলা করেন। পুুুলিশ শনিবার ভোরে রনি মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামান দুদু বলেন, বাপ্পীকে নৃশংসভাবে আঘাত করা হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। হামলাকারীরা তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমি চাই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হউক।নেত্রকোনা মডেল থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সামায়ুন কবীর বলেন, বাপ্পীর ওপর হামলার ঘটনায় থানা মামলা মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকী আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit