শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নতুন প্রেমে অন্ধ? গুরুত্ব দিন ৫ বিষয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভালোবাসা সত্যিই অন্ধ। বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে এই বিশেষ অনুভূতি প্রথমবার ধরা দিয়েছে। তখন সঙ্গীর কোনো ভুলই চোখে পড়ে না। মনে হয় সব ঠিক। এটা হলো সম্পর্কের সেই সময় যখন একে অন্যের সব কথা শোনে, কোনো ঠিক-ভুল বিচার করে না।

তবে সমস্যা থাকলে তা কিন্তু প্রথম থেকেই নজরে পড়ে। শুধু আমরা লক্ষ্য করি না। এর কারণ সদ্য তৈরি হওয়া সম্পর্ক নষ্ট করতে চাই না। ভেবে নেওয়া, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী সম্পর্ক চাইলে শুরু থেকেই একে অন্যের ভুল ধরিয়ে দিতে হবে। অস্বস্তি থাকলে সেটাও স্পষ্ট করতে হবে। ভালোবাসাটা যেমন চেপে রাখবেন না, তেমনি অনুভূতিও দমিয়ে রাখবেন না। কথা হচ্ছে, প্রেম তো হচ্ছে। নিজের প্রতিও যত্ন নেওয়া দরকার।

6544544

নিজেকে গুরুত্ব দেওয়া: নতুন প্রেমে পড়া মানেই নিজেকে গুরুত্বহীন করে ফেলা নয়। এটা করলে আপনার সঙ্গীই সবার আগে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেবে। তাই নিজের প্রতি খেয়াল রাখুন। নিজের যত্ন নিন।

নিজেকে সঠিকভাবে উপস্থাপন করুন: আপনি যা, ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করুন। আপনি যেটা নন সেটা হওয়ার ভান করবেন না। আপনার সঙ্গী যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনার মতো করেই বাসবে। আপনার ভালোটা যেমন সে গ্রহণ করবে, অন্যদিকে খারাপটাও মেনে নেবে। তাই কিছু লুকাবেন না।

সোজাসুজি কথা বলা: আপনি যদি প্রথম থেকেই আপনার ভালো লাগা, মন্দ লাগাগুলো চেপে রাখেন তাহলে সমস্যা তৈরি হতে পারে। প্রথম থেকেই কোনটা আপনার ভালো লাগে, কোনটায় আপনি স্বচ্ছন্দ বোধ করেন না, সেটা স্পষ্ট করে জানান।

কী চান স্পষ্ট করুন: আপনি সঙ্গীর আছে কী চান সেটা সরাসরি বলুন। চেপে রাখবেন না, বা ধরে নেবেন না যে সে বুঝে নেবে। নিজের যা চাহিদা সেটা নিজের মুখেই বলতে হবে। সমস্যা হলে সেটা কথা বলে মেটান। সম্পর্কে খুঁটিনাটি সমস্যা হতেই পারে। আবার বড় সমস্যাও আসতে পারে। যাই হোক, মনের মধ্যে চেপে রাখবেন না। নিজের মতো অনুমান করবেন না।

মনের কথা বলুন: নিজের অনুভূতি, ভালোবাসা ইত্যাদি খুব স্পষ্ট ভাষায় সঙ্গীকে জানান। এই সহজ টিপসগুলো মেনে চলুন আর সুন্দর একটি সম্পর্ক তৈরি করুন। তবে হ্যাঁ, প্রথম থেকেই যদি নমনীয় থাকেন, সহ্য করেন সব ঠিক-ভুল তাহলে কিন্তু সম্পর্ক টেনে নেওয়া সমস্যা হতে পারে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit