মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

বদলি নেমে এমবাপ্পের চমক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানের ম্যাচে গতকাল নঁতেকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। এদিন মাঠে নামলেও শুরুর একাদশে ছিলেন না ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে বদলি নেমে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন তিনি। পেনাল্টি থেকে করা তার গোলেই শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নরা।

এদিন দ্বিতীয়ার্ধে লুকাস হার্নান্দেসের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর পেনাল্টি জিতে নেন এমবাপ্পে এবং তা থেকে গোল আদায় করে নেন। এই জয়ে ১৪ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষস্থান মজবুত করল লুইস এনরিকের দল।

আগামী গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। তার আগেই অবশ্য ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তার সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। যে ক্লাবে পাড়ি জমানোর গুঞ্জন চলছে গত কয়েক বছর ধরেই। তবে যাওয়ার আগে পিএসজিকে শিরোপা জেতানোর পথেই আছেন তিনি।  

কিছুদিন আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গোলের দেখা পেয়েছিলেন এমবাপ্পে। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার নতুন মৌসুমে যা তার চতুর্থ গোল। আর ঘরোয়া লিগে এ মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন ২১টি।  

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit