রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী

ঢাবিতে ন্যানোপ্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টারের উদ্যোগে ‘গ্রিন সিন্থেসিস এন্ড অ্যাপ্লিকেশনস্ অব ন্যানোম্যাটেরিয়ালস্’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।এতে ভারতের সারদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এন. বি. সিং ‘ন্যানোম্যাটেরিয়ালস এর পরিবেশবান্ধব সংশ্লেষণ ও প্রয়োগ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ন্যানোপ্রযুক্তি হচ্ছে অত্যাধুনিক একটি প্রযুক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ন্যানোপ্রযুক্তি সেন্টার আধুনিক বিজ্ঞানের অন্যতম দ্বার উল্লেখ করে তিনি বলেন, ন্যানোপ্রযুক্তি নির্ভর গবেষণা পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে প্রতিনিধিত্ব করতে এই সেন্টার অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশে নানা ধরনের শিল্প ও সেবাখাতে আধুনিক প্রযুক্তি হিসেবে ন্যানোপ্রযুক্তি প্রয়োগ, অভিযোজন ও সম্প্রসারণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং জনকল্যাণ সাধনে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit