সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
ধসে পড়া বহুতল ভবনের নিচে থেকে বাবা ও দুই ভাইকে জীবিত উদ্ধার! প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

তানজিদের ফিফটিতে চট্টগ্রামের সংগ্রহ ১৫৯

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : তানজিদ হাসান তামিমের ফিফটিতে ১৫৯ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ৬ উইকেটে এই লড়াকু পুঁজি দাঁড় করায় দলটি।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় চট্টগ্রাম। মোসাদ্দেক হোসেনের শিকার হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন সৈকত আলী। তিনে নামা জশ ব্রাউনও ১১ রানের বেশি করতে পারেননি। তবে তৃতীয় উইকেটে টম ব্রুসকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন তানজিদ।

পরে সাব্বির হোসেনকে ক্যাচ দিয়ে ৪৮ রানে ফেরেন ব্রুস। অবশ্য তার আগেই ৩৫ বলে ফিফটি স্পর্শ করেন তানজিদ। কিন্তু শেষ ওভারের আগেই তাকে থামান শরিফুল ইসলাম। ৫১ বলে ৭০ রান করেন বাঁহাতি এই ওপেনার।

ঢাকার হয়ে ১৭ রান খরচ করে দুটি উইকেট নেন শরিফুল। এ ছাড়া তাসকিন পেয়েছেন দুই উইকেট।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit