শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

কোন গোলাপ কিসের অর্থ প্রকাশ করে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : স্বাভাবিকভাবেই ফুল হচ্ছে শান্তি, ভালোবাসা, পবিত্র ও শুদ্ধতার প্রতীক। তবে এর বাইরেও বৈশিষ্টগত কারণে ভিন্ন অর্থ হয়ে থাকে। যেমনটা গোলাপের বিভিন্ন রং থাকায় সেসবের অর্থও ভিন্ন। কোনো গোলাপ বিশেষ মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করে। আবার কোনো গোলাপ বন্ধুত্ব প্রকাশ করে।

রিডার্স ডাইজেস্টের প্রতিবেদন অনুযায়ী চলুন জেনে নেওয়া যাক কোন গোলাপ কিসের অর্থ প্রকাশ করে…

সাদা গোলাপ: একতা, শুদ্ধতা ও শান্তির প্রতীক হচ্ছে সাদা গোলাপ। প্রেম শুরু করা বা কাউকে দেখে ভালো লেগেছে, এ ক্ষেত্রে সেই মানুষকে একগুচ্ছ সাদা গোলাপ উপহার দেয়া যেতে পারে। কোনো কোনো ধর্মে বিয়ের অনুষ্ঠানে বর-কনে একে অন্যকে উপহার দিয়ে থাকেন এই ফুল।

লাল গোলাপ: বিশেষ কোনো মানুষকে ভালোবাসার কথা জানাতে চাইলে অবশ্যই লাল গোলাপ দিতে হবে। এই গোলাপ ভালোবাসা ও রোমাঞ্চের প্রতীক। গ্রীক ও রোমানদের বিশ্বাস, ভেনাস হলেন ভালোবাসার দেবতা। আর এর প্রতীক হলো লাল গোলাপ। এ জন্য প্রাচীনকাল থেকে ভালোবাসা প্রকাশ করতে লাল গোলাপই বেশি ব্যবহার হয়।

কমলা গোলাপ: কমলা রঙের গোলাপকে মনে করা হয় আবেগ, অনুভূতি এবং শক্তির প্রতীক। তবে কমলা ও লাল রঙের সংমিশ্রণ করা হলে সে ক্ষেত্রে কমলা বন্ধুত্ব এবং লাল গোলাপ ভালোবাসার অর্থ প্রকাশ করে।

হলুদ গোলাপ: এই গোলাপ বন্ধুত্বের অর্থ বহন করে। চেনা বন্ধুত্ব সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার জন্য একগুচ্ছ হলুদ গোলাপই যথেষ্ট। আবার কখনো কখনো আনন্দের প্রতীক হিসেবেও ব্যবহার হয় হলুদ গোলাপ।

ল্যাভেন্ডার গোলাপ: এই রঙের গোলাপ সহজে পাওয়া যায় না। প্রথম দেখায় কারো প্রেমে পড়লে, ভালো লাগার কথা প্রকাশ করতে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে এই ল্যাভেন্ডার গোলাপ।

গোলাপি গোলাপ বা পিঙ্ক রোজ: কোনো ব্যক্তিকে প্রশংসায় ভাসিয়ে দিতে চাইলে বা শ্রদ্ধা জানাতে একগুপ দিতেচ্ছ গোলাপি গোলা পারেন। কারণ, গোলাপি গোলাপকে বলা হয়ে থাকে সৌন্দর্য এবং আভিজাত্যের প্রতীক।

কালো গোলাপ: কালো রঙের গোলাপ খুবই দুষ্প্রাপ্য। শোক প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই গোলাপ।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit