স্পোর্টস ডেস্ক : লিগ পর্বের শেষের দিকের খেলা চলছে। প্লে-অফ নিশ্চিতের দৌড়ে এখন প্রতিটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দৌড়ে টিকে থাকার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। মুশফিকুর রহিম এবং কাইল মায়ার্সের ব্যাটে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৮৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহও পেয়েছে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামা বরিশালকে বড় স্কোরের ভিত গড়ে দিতে পারেননি দুই ওপেনার তামিম ইকবাল (১৯) এবং আহমেদ শেহজাদ (১৭)। পাওয়ার প্লে’র মধ্যেই দুইজনকে ফিরিয়ে দেন তানজিম হাসান সাকিব।
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৫