রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এরপর রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। এছাড়া ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর অব্স্থায় আছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫ ০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ২১৮ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা। শহরটির স্কোর হচ্ছে ২০০ অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। সূচকে তৃতীয় অবস্থানে ভারতের আরেকটি শহর মুম্বাই। শহরটির স্কোর হচ্ছে ১৯৯। এর অর্থ দাঁড়ায় সেখানকার বাতাসের মান অস্বাস্থ্যকর। এদিকে দূষণের তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি ও ঢাকা। ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৯৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। পাশাপাশি স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস হিসেবে ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit