বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ

চোখের আলো আটকে রাখতে পারেনি লিমাকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : জন্ম থেকেই অন্ধ লিমা বেগম। তার পরও অদম্য চা বাগানের এই কিশোরী লেখাপড়া ছাড়েনি। এগিয়ে যেতে চায় অনেক দূর। তাই পরীক্ষার পাঠ চুকাতে শ্রুতিলেখক নিয়ে বসেছে পরীক্ষার বেঞ্চে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তাহের শামসুননাহার উচ্চ বিদ্যালয় থেকে। সে অগ্রণী উচ্চ বিদ্যালয়কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। 

উপজেলার চণ্ডিছড়া চা বাগানের দরিদ্র পরিবারের সন্তান লিমা বেগম। তার বাবা মো. দেলোয়ার মিয়া। তার বড়বোনও এবার পরীক্ষা দিচ্ছে। একদিকে দুটি অন্ধ চোখ, অপরদিকে আর্থিক দৈন্যতা থাকলেও সে থেমে যায়নি। পরিবার ও সহৃদয়বানদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সে বড়বোনের পড়া শুনে শুনে শিখে। তার ইচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।

বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষে লিমা জানায়, তার পরীক্ষা ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছে। কোনো সমস্যা হয়নি, নন্দিনী বাকতি তার হয়ে লিখেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব জানান, শ্রুতিলেখকের সহায়তা নিয়ে পরীক্ষা দিতে অনুমতি আনা হয়েছে সিলেট শিক্ষা বোর্ড থেকে। শ্রুতিলেখক নন্দিনি একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। সাধারণত শ্রুতিলেখকদের পরীক্ষার্থীদের চেয়ে নিচের ক্লাসের হতে হয়।

অগ্রণী উচ্চ বিদ্যালয়কেন্দ্রের কেন্দ্র সচিব নুরুল ইসলাম জানান, শ্রুতিলেখক নিয়োগের জন্য শ্রুতিলেখকের অভিভাবক এবং তার প্রতিষ্ঠানপ্রধানের অনুমতি প্রয়োজন। যারা শ্রুতিলেখক হয়ে পরীক্ষায় অংশ নেয় তাদের পরীক্ষার্থীর চেয়ে নিচের ক্লাসের হতে হয়। এখানে তাই করা হয়েছে। নবম শ্রেণির শিক্ষার্থী দিয়ে সে পরীক্ষা দিচ্ছে। তাকে আইন অনুযায়ী ২০ মিনিট সময়ও বেশি দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit