শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ইসরায়েলকে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু নিহত হওয়ার পর তেল আবিবের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা উচ্চারণ করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, নিশ্চিতভাবে এর জবাব দেওয়া হবে।

বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক নারী তার দুই শিশুসন্তানসহ নিহত হন এবং আরেক হামলায় এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন।

এ সম্পর্কে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিন তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, “দক্ষিণ লেবাননে আজকের যে আগ্রাসনে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে তা বিনা জবাবে পার পাবে না। নিশ্চিতভাবে এর জবাব দেওয়া হবে এবং জবাব হবে উপযুক্ত পর্যায়ে।”

ইসরায়েল বুধবারের হামলা চালিয়ে দাবি করেছে, অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলীয় সাফেদ এলাকায় হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলি নারী সেনার নিহত হওয়ার প্রতিশোধ নিতে বুধবারের হামলা চালানো হয়েছে। সাফেদ এলাকায় হিজবুল্লাহর রকেট হামলায় ৮ ইসরায়েলি আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গত মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তার সংগঠন ইসরায়েলবিরোধী হামলা চালিয়ে যাবে।

তিনি বলেন, “যেদিন গাজায় গুলিবর্ষণ বন্ধ হবে সেদিন আমরা উত্তর ইসরায়েলে গুলিবর্ষণ বন্ধ করব।”

সাইয়্যেদ নাসরুল্লাহ আরও বলেন, “ইসরায়েল যদি হামলা জোরদার করে তাহলে আমরাও একই কাজ করব।” সূত্র:  প্রেসটিভি

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit