বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

এমবাপের ইতিহাসের রাতে পিএসজির স্বস্তির জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেসক : প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ দলটা সহজ প্রতিপক্ষ নয় মোটেও। গ্রুপপর্বে সবচেয়ে কম গোল হজম করা দলটা ছিল স্প্যানিশ এই দল। তাদের বিপক্ষে গতকাল ভুগতে হলো পিএসজিকেও। তবে ফরাসি চ্যাম্পিয়নদের শেষমেশ রক্ষা করলেন এমবাপে। নিজে গড়লেন রেকর্ড। তাতে সোসিয়েদাদ গোলমুখ খুলল অবশেষে। পিএসজি পরে আরও এক গোল করে মাঠ ছেড়েছে ২-০ গোলের স্বস্তির এক জয় নিয়ে।

পিএসজি প্রথমার্ধে রিয়াল সোসিয়েদাদের জমাট রক্ষণের সামনে কোনো উপায়ই খুঁজে পাচ্ছিল না। কিলিয়ান এমবাপে বল ছুঁয়েছেন মোটে ১৫ বার, প্রতিপক্ষ গোলরক্ষক বাদে আউটফিল্ডের খেলোয়াড়দের মধ্যে যা ছিল সর্বনিম্ন। ম্যাচের একেবারে শুরুর দিকে একটা সুযোগ অবশ্য পেয়েছিলেন তিনি, তবে তার দুর্বল শটে সে সুযোগটা পায়নি কাঙ্ক্ষিত পরিণতি। দ্বিতীয়ার্ধে রূপটা বদলাল। কর্নার থেকে মারকিনিয়োসের মাথা ছুঁয়ে যায় প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা এমবাপের কাছে, সে বলটা দারুণভাবে ভলি করে সোসিয়েদাদের জালে জড়িয়ে পিএসজিকে এগিয়ে দেন তিনি। 

পিএসজির এই জয়ের রাতে একটা রেকর্ড গড়া হয়ে গেছে কোচ লুইস এনরিকেরও। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এখন পর্যন্ত ৮ ম্যাচে কোনো দলের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। তার একবারও হারেননি তিন, সাতটা ম্যাচে জিতেছেন, এক ম্যাচে তার দল করেছে ড্র। ঘরের মাঠে প্রথম নকআউট ম্যাচ হারের আগে এর চেয়ে বেশি ম্যাচ কাটানোর রেকর্ড নেই আর কারো। গত রাতে তিনি ছুঁয়ে ফেলেছেন ফ্যাবিও ক্যাপেলোর রেকর্ড। পিএসজি পরের রাউন্ডে গেলে সে ম্যাচটা হার ছাড়া কাটিয়ে দিলে এই রেকর্ডটা একান্তই নিজের করে নেবেন এনরিকে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit