শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ইট ভাঙ্গার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবকের মৃত্যু 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে ইট ভাঙ্গার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত মো.মাইন উদ্দিন (২৭) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের ৫নম্বর ওয়ার্ডের মৃত মো.হানিফ মিয়ার ছেলে এবং সে পেশায় একজন দিনমজুর ছিল।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইন উদ্দিন গাড়ি দিয়ে ইট ভাঙ্গার কাজ করত। প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে ইট ভাঙ্গার গাড়ি করে বাড়ি ফেরার পথে ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাখে। ওই সময় মেশিনের ওপর বসে থাকা মাইন উদ্দিন গাছের সাথে ধাক্কা লেগে তার মাথায় মগজ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।  কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মনির মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/১৪ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit