বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

ঘুড়ি সরিয়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : মিরপুরের কাজীপাড়ায় তারের ওপর ঘুড়ি পড়ে প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মেট্রোরেল চলাচল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১টা ১০ মিনিটে ইলেকট্রিক তারের ওপর ঘুড়িটি পড়ে। এরপরই মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে বেলা আড়াইটার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি জড়িয়ে পড়ায় সার্ভিসটি বন্ধ হয়েছিল। পরে সমস্যার সমাধান করে চলাচল শুরু হয়।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ট্রেন চলাচলের ওপরের বিদ্যুতিক লাইন) বিদ্যুৎ সরবরাহ কম থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। ওইদিন দুপুরেও প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit