মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন

ডি ব্রুইনা নৈপুণ্যে শেষ আটের পথে এগিয়ে গেল সিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচজুড়ে বল পায়ে আলো ছড়ালেন কেভিন ডি ব্রুইনা। গোল করলেন ও করালেন। তার পায়ের নৈপুণ্যে কোপেনহেগেনকে হারিয়ে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ডেনমার্ক চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে সিটি। শুরুতেই দলকে এগিয়ে নেন ডি ব্রুইনা। কিছুক্ষণ পর কোপেনহেগেনকে সমতায় ফেরান মেগনাস মেটসন। প্রথমার্ধে ফের সিটিকে এগিয়ে নেন বের্নার্দো সিলভা। যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন ফিল ফোডেন।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ম্যানচেস্টার সিটি। দশম মিনিটে ফোডেনের বাড়ানো বল ডি বক্স থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন ডি ব্রুইনা। সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকরা গোলের দেখা পায় ৩৪তম মিনিটে। এদেরসনের ভুলে বল পেয়ে যান এলিয়োনোসি। তার প্রথম শট রুবেন দিয়াস ফিরিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন মেটসন।

প্রথমার্ধের শেষ মিনিটে সিটিজেনদের ফের এগিয়ে নেন সিলভা। ডি ব্রুইনার বাড়ানো বল বক্স থেকে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ এই মিডফিল্ডার। বিরতির পর খেলতে নেমে আগের মতোই আক্রমণাত্মক থাকে সিটি। যদিও দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন কোপেনহেগেন গোলরক্ষক। যদিও যোগ করা সময়ে আর পারেননি। ডে ব্রুইনার কাছ থেকে বল পেয়ে গ্রাবারাকে পরাস্ত করেন ফোডেন। ফিরতি লেগে আগামী ৫ মার্চ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে কোপেনহেগেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit