মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন

উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হলো গাজায় যুদ্ধবিরতির আলোচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর, ইসরায়েল ও কাতারের মধ্যকার আলোচনা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো।  এমন সময় আলোচনাটি হলো, যখন উপত্যকাটির দক্ষিণ প্রান্তে পরিকল্পিত হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান বাড়ছে।

 প্রধান প্রধান বিষয়ে পরামর্শ ও সমন্বয় চালিয়ে যাওয়ার আগ্রহ এটি ইঙ্গিত করে যে, উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ইসরায়েলের প্রতিনিধিরাও আলোচনায় ছিলেন। এদিকে গাজায়, ইসরায়েলি বাহিনী ৬৪ বর্গ কিলোমিটার (২৫ বর্গমাইল) দক্ষিণের শহর রাফায় স্থল হামলার পরিকল্পনা করছে। যুদ্ধের আগে রাফায় তিন লাখ লোকের বসবাস ছিল। এখন তা কমে  ১ দশমিক ৪ মিলিয়নে দাঁড়িয়েছে। বহু মানুষ গাজায়  তাঁবু ক্যাম্পে রয়েছেন। এর আগে শহরটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণার  পর বহু বাসিন্দা আশ্রয় নেয়। গাজার উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে গেল চার মাস ধরে বোমা হামলা চালায়।

বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আসন্ন হয়নি। সাহায্য সংস্থাগুলো বলছে, বাস্তুচ্যুতদের এখন আর কোথাও যাওয়ার নেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট টুমা বলেন, বাসিন্দাদের কোথায় সরিয়ে নিয়ে যাবেন, গাজা উপত্যকাজুড়ে কোনো স্থানই নিরাপদ নয়। উত্তরাঞ্চল ছিন্নভিন্ন হয়ে গেছে, অবিস্ফোরিত অস্ত্রে ছেয়ে গেছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit