মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন

বলিউড অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ‘রিভলবার রানি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী, সংগীতশিল্পী মল্লিকা রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ভারতের উত্তর প্রদেশের সুলতানপুরে নিজ বাড়ি থেকে তার লাশ করে পুলিশ। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

মল্লিকার মা জানান, মঙ্গলবার সকালে বারবার ধাক্কা দেয়ার পরও দরজা খুলছিলেন না মল্লিকা। এ সময় মল্লিকার ঘরের আলো জ্বালানো ছিল। পরে তিনি জানালা দিয়ে দেখতে পান, তার মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন। মুম্বাইতে থাকতেন মল্লিকা। পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে নামের এক তরুণকে বিয়ে করে সংসারী হয়েছিলেন তিনি। তবে প্রায় সময় তাদের মধ্যে কলহ লেগে থাকত। দাম্পত্য কলহকে বিবেচনায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ।

‘রিভলবার রানি’ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌতের সহ-অভিনেত্রী ছিলেন মল্লিকা রাজপুত। পাশাপাশি সুরেলা কণ্ঠ দিয়েও মানুষের মন জয় করে নিয়েছিলেন। মল্লিকার ‘ইয়ারা তুঝে’ অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়। ওয়েব সিরিজ, ধারাবাহিকেও সমানতালে অভিনয় করেছেন মল্লিকা রাজপুত। এ ছাড়া বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এই গায়িকা। তবে একসময় রাজনীতি থেকে সরে আসেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit