মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন

ধর্মীয় দলগুলোর সঙ্গে যোগ দিচ্ছে পিটিআই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পিটিআই নেতারা মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, তাদের স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যালঘু দল মজলিশ-ই-ওয়াহদাত-মুসলিমিনের (এমডব্লিউএম) সঙ্গে মিলে ফেডারেলের সরকারের পাশাপাশি পাঞ্জাবে সরকার গঠন করার চেষ্টা করবেন। দলটি বলছে, সরকার গঠনে তাদের প্রার্থীরা খাইবার পাখতুনখোয়া প্রদেশে জামাত-ই-ইসলামির (জেআই) সঙ্গে জোট গঠন করবে।

মঙ্গলবার জোটের পরিকল্পনা ঘোষণায় পিটিআই মুখপাত্র রওফ হাসান বলেন, তিনি ইমরান খানের আদেশ পেয়েছেন। তাকে বলা হয়েছে, পিপিপি, পিএমএল-এন ও এমকিউএম বা মুত্তাহিদা কওমি মুভমেন্ট বাদে অন্যান্য দলের কাছে তিনি যেন প্রস্তাব দেন।  

ইসলামাবাদে এক সংবাদ সম্মেনে হাসান বলেন, ইমরান খানের স্পষ্ট বার্তা হলো, যারা নির্বাচনে জিতেছেন, সরকার গঠন করা তাদের অধিকার। সাবেক ক্রিকেটার ইমরান খান ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। নির্বাচনী আইন লঙ্ঘনে পিটিআই প্রতীক হারায়। এতে দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে বাধ্য হন।  

খানের সিদ্ধান্ত, তিনি পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএল-এন বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপির সঙ্গে যোগ দেবেন না। ইমরান তাদের দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছেন।  

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit