বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বাক প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় নিখোঁজের ৩দিন পরেও  সন্ধান পাওয়া যায়নি ১৬ বছরের মোঃ তুহিন নামের এক বাক প্রতিবন্ধীর। তাকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় তাঁর পরিবারের লোকজন । মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় এবিষয়ে সাধারণ ডায়েরী করেন নিখোঁজের বাবা মোঃ সবুর আলম। এরআগে গত ১১ই ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১০টায় আশুলিয়ার দক্ষিণ গাজিরচট শেরআলী মার্কেট এলাকা থেকে সে নিখোঁজ হয়।নীলফামারী জেলার ডিমলা থানার উত্তর তিতপাড়ায় নিখোঁজের গ্রামের বাড়ি। ঢাকা জেলা আশুলিয়া থানার দক্ষিণ গাজিরচট শেরআলী মার্কেট এলাকার আবুল কাশেমের বাড়ীতে ভাড়া থেকে তার বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 
খোঁজ নিয়ে জানা যায়, তিন বোনের মধ্যে  একমাত্র আদরের ভাই তুহিন। সংসারের  অভাব আর অনাটনে ছেলে-মেয়েদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পরিবার নিয়ে ঢাকার আশুলিয়ার একটি ভাড়া বাসায় উঠেন নিখোঁজের বাবা। তার বাবা ওই এলাকায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পরিবার নিয়ে কোনমতে চলতে থাকে তাদের সংসার। ১১ই ফেব্রুয়ারী (শনিবার) সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। একমাত্র ছেলেকে হারিয়ে নিরুপায় হয়ে পড়েন পরিবারের লোকজন। মাইকিং করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপরে কোন উপায় না পেয়ে ছেলেকে ফিরে পিতে থানায় সাধারণ ডায়েরী করেন নিখোঁজের বাবা। নিখোঁজের সময় তুহিনের পড়নে ছিলো শর্ট প্যান্ট, সোয়েটার ও লাল রংয়ের গেঞ্জি। শারীরিক গড়ন চুল: টাক, চামড়ার রং: শ্যামলা, উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন ২০ কেজি।
নিখোঁজের বাবা বলেন, আমার ছেলে ৩দিন আগে সকাল বেলায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে কথা বলতে পারে না, এমনকি কারও কাছে নিজের খাবারটুকু পর্যন্ত চেয়ে নিতে পারে না। সে ইশারা ইঙ্গিতে উঃ আঃ শব্দ করে মনের ভাব প্রকাশ করে। অনেক খোজাখুজি করে না পেয়ে শেষ পর্যন্ত থানায় জিডি করেছি। কোন সহৃদয়বান ব্যক্তি যদি আমার ছেলের সন্ধান পান তাহলে এই ০১৭৭৯৫৪০৫৯২, ০১৭২৬২৩২১৩৯ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করছি। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম আলী বলেন, ‘ছেলের বাবা সোমবার রাতে থানায় জিডি করেছে, তাকে আজকের (মঙ্গলবার) সন্ধ্যায় থানায় আসতে বইলেন, তার কাছ থেকে  কিছু তথ্য নিয়ে বের করার চেষ্টা চালিয়ে যাবো’।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit