শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ট্রাম্পের বিরুদ্ধে রায় স্থগিতের আবেদন মার্কিন সুপ্রিম কোর্টে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিম্ন আদালতের রায় স্থগিত চেয়ে মার্কিন সুপ্রিম কোর্টে কাছে আবেদন করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর আগে একটি নিম্ন আদালত ২০২০ সালের নির্বাচন সংক্রান্ত মামলায় রায়ে বলেছিলেন, ট্রাম্প বিচারের ক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল দায়মুক্তি পাবেন না। সেই আদেশকে স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি। 

ওই নির্বাচনে ট্রাম্প হস্তক্ষেপ করেছিলেন, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি তার উস্কানিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা করেন সমর্থকরা। তাতে কমপক্ষে পাঁচজন নিহত হয়। কিন্তু ট্রাম্প দাবি করেছেন, যেহেতু তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তাই তিনি দায়মুক্তি পাবেন। কিন্তু নিম্ন আদালতের তিনজন বিচারক তার সঙ্গে একমত হননি। তারা রায়ে বলেছেন, অন্য যেকোনও নাগরিকের মতো তাকেও বিচারের মুখোমুখি হতে হবে। তবে ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, নির্বাচনী প্রচারণা চলাকালে তার বিচার করা উচিত হবে না।

সুপ্রিম কোর্টে বিচার স্থগিত চেয়ে ট্রাম্পের আইনজীবীরা যে আবেদন করেছেন তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অনেক মাসব্যাপী ফৌজাদারি অপরাধের অভিযোগে বিচার করা হলে নির্বাচনের এই উপযুক্ত সময়ে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণার সক্ষমতায় মারাত্মক বিঘ্ন ঘটবে।

এখন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। তারা জানাবে ট্রাম্পের আবেদন গ্রহণ করে তার বিচার স্থগিত করা হবে কিনা। সুপ্রিম কোর্টে রক্ষণশীল বা রিপাবলিকান বিচারকরা সংখ্যাগরিষ্ঠ। তারা যদি দীর্ঘ বিলম্বের ঐতিহাসিক রায় দেন এই মামলায় তাহলে তা নভেম্বরের নির্বাচনের পরে পর্যন্তও হতে পারে। কিন্তু যদি নিম্ন আদালতের রায়কে স্থগিত রাখতে অস্বীকৃতি জানায় সুপ্রিম কোর্ট, তবে বিচারক তানিয়া চাটকান এই মামলা বসন্তে শুরু করতে পারেন। তিনিই এই মামলা দেখাশোনা করছেন কেন্দ্রীয় পর্যায়ে।

হোয়াইট হাউসের দৌড়ের ক্ষেত্রে এই মামলার সঙ্গে ট্রাম্প আরও তিনটি ফৌজদারি মামলার মুখোমুখি। একটি অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনের পর জর্জিয়া রাজ্যের ফল উল্টে দিতে চেষ্টা করেছিলেন তিনি। হোয়াইট হাউস ত্যাগ করার পর গোপন ডকুমেন্ট তিনি তার ফ্লোরিডার অবকাশ যাপনের বাড়িতে নিয়ে রেখেছিলেন। এটা তার এক্তিয়ারে পড়ে না। এ নিয়ে তার বিরুদ্ধে সাতটি অভিযোগ আছে। তৃতীয় মামলাটি হল নিউ ইয়র্কে। সাবেক পর্নো তারকা স্টর্মি ডানিয়েলের মুখ বন্ধ রাখার জন্য তাকে অর্থ দিয়েছিলেন বলে অভিযোগ আছে। তবে এসব অভিযোগের সবটাই প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit