বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

পূূর্বধলায় স্কুলছাত্র টিটু হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বহুল আলোচিত স্কুলছাত্র মো. রেজাউল ইসলাম টিটু (১৬) হত্যা ঘটনায় মামলার প্রধান পলাতক আসামি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমন তালুকদারকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪ আভিযান পরিচালনা করে সোমবার ভোরে ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, গত বছরে ১১ ডিসেম্বর পূর্বধলায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমান তালুকদারের ঘুষিতে দশম শ্রেণীর শিক্ষার্থী মো. রেজাউল করিম টিটুর মৃত্যু হয়।

নিহত রেজাউল উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিমপাড়া গ্রামের মো. আলীর ছেলে। পরবর্তীতে ভিকটিমের মা আয়েশা বেগম বাদী হয়ে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন। মামলার দায়েরের পর থেকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমন তালুকদার এলাকা ছেড়ে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১৪ ময়মনসিংহ অভিযান চালিয়ে সোমবার ভোরে তাকে ঢাকার নবাবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব তাকে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, র‌্যারে হাতে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি রোমন তালুকদারকে নেত্রকোনা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit