শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে চুরি যাওয়া নবজাতক উদ্ধার : গ্রেফতার-২

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গার বেসরকারী হাসপাতাল আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া ৩ দিনের নবজাতক আরিয়ান ইসলাম নুরনবীকে অবশেষে ৪দিন পর উদ্ধার করেছে র‌্যাব।

এ ঘটনায় চোর চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত ৮টায় দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে রাতেই শিশুটির মার কোলে হস্তাান্তর করে র‌্যাব। অভিযানে নবজাতক চুরির প্রধান আসামি পলি আরা খাতুন (২০) ও মাফুজা খাতুন(৪০) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, চুরি যাওয়া শিশু উদ্ধারে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান চালায়। এসময় সুস্থ অবস্থায় নবজাতক আরিয়ানকে উদ্ধার এবং নবজাতক চুরির প্রধান আসামি একই এলাকার মো. হানিফের স্ত্রী পলি আরা খাতুন ও আশরাফুল ইসলামের স্ত্রী মাফুজা কে গ্রেফতার করা হয়। জিঞ্জাসাবাদে তারা শিশু চুরির কথা স্বীকার করে। পরে তাদের সোমবার দুপুরে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (৭ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার আল্লারদর্গায় অবস্থিত বেসরকারী হাসপাতাল আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে ৩দিনের নবজাতকটি চুরি হয়। নবজাতকের নানী অর্থাৎ প্রসূতির মা রহিমা খাতুন শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালের প্রসূতির কক্ষে অবস্থানকালে বোরকা পরা অপরিচিত একজন নারী নিজেকে নিঃসন্তান দাবী করে নবজাতককে কোলে নিতে চাই। পানির প্রয়োজন হওয়ায় সরল বিশ্বাসে শিশুটিকে অপরিচিত ওই নারীর কোলে দিয়ে রহিমা খাতুন পানি আনতে গেলে শিশুটিকে নিয়ে ওই নারী হাসপাতাল থেকে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুর পিতা মো. দিপু ইসলাম বিজয় বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন যার নং-১৭। মামলার সূত্র ধরে র‌্যাব অভিযান চালিয়ে চুরি যাওয়া শিশু উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit