সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আশার প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাঁধ আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে আশা জেলা ব্যবস্থাপক মো. শমশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় আদিল উদ্দিন কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক ডাক্তার শাহ আলম, সমাজসেবক ইসমাইল হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লাঙ্গলবাঁধ শাখা ব্যবস্থাপক আব্দুল করিম, আশার আঞ্চলিক কর্মকর্তা কোরবান আলী লাঙ্গলবাঁধ শাখার সিনিয়র ব্যবস্থাপক হাশিম রেজাসহ অন্যরা। এসময় আশার প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা নেন। এ সময় চিকিৎসক রোগীদের যত্ন সহকারে পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি রোগীদের নানা পরামর্শসহ ফ্রি ওষুধ ও ব্যবস্থাপত্র দেয়া হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit