বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

আজ ফের বইমেলায় যাবেন মুশতাক-তিশা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফের বইমেলায় যাচ্ছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। খন্দকার মুশতাক আহমেদ নিজেই এই তথ্য জানিয়েছেন।

এর আগে গত শুক্রবারে উত্ত্যক্তকারীদের কারণে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন। পরে এক ভিডিও বার্তায় জানান তিনি মেলাতের আর যাবেন না।

খন্দকার মুশতাক বলেন, চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাকে বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছে। ঘটনা তা নয়, আমাকে ক্রমাগত উত্ত্যক্ত করা হয়েছে। আমার বই ছিঁড়ে ফেলা হয়েছে। আমাকে বাজে কথা বলা হয়েছে। কটু স্লোগান দেওয়া হয়েছে। মেলার পরিবেশ রক্ষার্থেই আমরা বেরিয়ে এসেছি। তাই আমি থানায় গিয়ে জিডি করেছি। পুলিশের সহায়তা চেয়েছি।

তিনি বলেন, আজ ৩টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর গেট দিয়ে বই মেলায় প্রবেশ করবো।

এবার অমর একুশে গ্রন্থমেলায় খন্দকার মুশতাকের কয়েকটি বই বের হয়েছে। 

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit