মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

প্রথম বিবাহবার্ষিকীর আগেই ঘর ভাঙছে ‘বিগ বস’ অভিনেত্রীর!

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : ‘ইস পেয়ার কো ক্যায় নাম দু’ সিরিয়ালসহ একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন দলজিৎ কৌর। ২০০৯ সালে অভিনেতা ও ‘বিগ বস’- সাবেক প্রতিযোগী শালিন ভানোতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু সেই বিয়ে টেকেনি। অভিযোগ, দলজিতের ওপর রীতিমতো শারীরিক এবং মানসিক অত্যাচার করেছিলেন শালিন। শেষে ২০১৪ সালে আইনি পথেই বিচ্ছেদ নিতে হয়েছিল অভিনেত্রীকে। ২০২৩ সালে নতুনভাবে জীবন শুরু করেন দলজিৎ। গত বছর মার্চ মাসে কেনিয়ার খ্যাতনামী ব্যবসায়ী নিখিল প্যাটেলকে বিয়ে করেন। প্রথম বিবাহবর্ষিকীর আগেই ছন্দপতন। ফের ঘর ভাঙছে অভিনেত্রীর। নিজেই দিলেন ইঙ্গিত। খবর আনন্দবাজার অনলাইনের।

গত বছর বিয়ের পর নিখিলের সঙ্গে ছেলে জেদনকে নিয়ে তিনি মুম্বাই ছেড়ে কেনিয়া চলে যান। সেখানে গিয়ে মাঝে-মধ্যেই কেনিয়ার দিনযাপনের ছবি দিতেন দলজিৎ। বিয়ের পর সমাজমাধ্যমের পাতায় দলজিৎ কৌর নামের পাশে জুড়ে দেন প্যাটেল পদবি। কিন্তু সম্প্রতি আমচকাই দেশে ফিরে আসেন নায়িকা। নিজের সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়ে দেন প্যাটেল পদবি। মুছে ফেলেন স্বামী নিখিলের সঙ্গে সমস্ত ছবি। তারপর থেকেই জল্পনা— ফের ঘর ভাঙছে অভিনেত্রীর। 

এ প্রসঙ্গে দলজিতের সহকারী জানান, অভিনেত্রী তার বাবা ও মায়ের শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই মুম্বাইতে রয়েছেন। তবে তার বিয়ের মধ্যে রয়েছে অভিনেত্রীর সাত বছরের পুত্রসন্তান। তার কথা ভেবে আপতত গোপনীয়তা বজায় রাখতে চাইছেন। যদিও খুবই শিগগিরই অভিনেত্রী তার তরফে বিবৃতি প্রকাশ করবেন। তবে কি নিখিল-দলজিতের সংসার ভাঙার খবর কেবলই সময়ের অপেক্ষা ‍

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit