শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

মিঠুনের অসুস্থতার খবরকে ‘ভুয়া’ বললেন পুত্রবধূ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কলকাতায় ‘শাস্ত্রী’র শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন মিঠুন চক্রবর্তী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান ছবিটির প্রযোজক ও অভিনেতা সোহম চক্রবর্তী। সেখানে এমআরআই করানোর পর ‘ডিসকো ডান্সার’ তারকার স্ট্রোক ধরা পড়ে। তবে চিন্তার কারণ নেই, অভিনেতার শারীরিক অবস্থা এখন ভালো। এখনো হাসপাতালেই আছেন তিনি। যদিও মিঠুনের অসুস্থতার খবরকে ‘ভুয়া’ বলেই দাবি করেছেন অভিনেতার পুত্রবধূ মাদলসা শর্মা।

আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, ‘বুকে ব্যাথা এসব ভুল কথা, রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।’ বেশ কয়েক দিন ধরেই কলকাতায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। একইসঙ্গে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে বড় ছেলে মিমোহ জানিয়েছেন, তার বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। নিয়মিত পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে ইন্ডিয়া ডটকম জানায়, ‘তিনি (মিঠুন) শতভাগ সুস্থ আছেন এবং এটি তার রুটিন চেক আপ।’ প্রতিবেদনে ইন্ডিয়া ডট কম জানায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী গত সপ্তাহ থেকে তার সিনেমা ‘শাস্ত্রী’র শুটিং করছিলেন। ‘শাস্ত্রী’ ছবিটি জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে বানানো হচ্ছে। ছবিটির পরিচালনা করছেন পথিকৃৎ বসু। প্রযোজনার দায়িত্বে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। ছবিতে মিঠুনের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর দেবশ্রী রায়কে দেখা যাবে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪//বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit