শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত অনেকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ Time View

মোঃ আশিকুর বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : বোচাগঞ্জ পীরগঞ্জ সড়কে চিলাপাড়া নামকস্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে ছিটকে পড়েছে। এতে আহত হয়েছেন অনেকে। আহতদের উদ্ধার করতে আসা একজন গুরুতর আহত হয়েছেন।১১ ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দ্বীন ইসলাম পরিবহন (গাজীপুর-জ-০৪-০০২২) বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের চিলাপাড়া নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে উপস্থিত জনসাধারণ জানান। আহতদের উদ্ধারে এলাকাবাসী এগিয়ে আসেন।

উদ্ধারকারী বিনয় চন্দ্র রায় নামে একজন গুরুতর আহত হয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাকেসহ উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থলের উৎসুক মানুষজন বলেন, দ্বীন ইসলাম পরিবহনসহ বেশ কিছু যাত্রীবাহী বাস চলাচল করে যা, দেখে মনে হয় তাদের কোন ফিটনেস নেই। লক্কর ঝক্কর মার্কা বাস দিয়ে চলছে যাত্রী সেবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ও ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে প্রেরণ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit