বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

তাসকিনের কণ্ঠে হতাশা!

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক :  চলমান বিপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল ঢাকা। উদ্বোধনী ম্যাচে তারা হারিয়ে দিয়েছে কুমিল্লাকে। এরপর আটটি ম্যাচ খেলে ফেললেও একটিতেও জয় পায়নি তাসকিন-শরিফুল। ভালো শুরু করে শেষটা সঠিকভাবে করতে পারছে না দলটি। বিদেশি ক্রিকেটাররাও পারফর্ম করছেন না। 

বরিশালের বিপক্ষে হারের পর বিদেশিদের পারফম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন ঢাকার অধিনায়ক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বরিশালের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট তুলে নেয় তাসকিন ও শরিফুলরা। কিন্তু পরের ওভার গুলোতে রান দিতে থাকে বোলাররা। এ ছাড়াও ব্যাটিংয়ে ভালো শুরু করেও বড় পুঁজি গড়তে না পারায় বেশ কিছু ম্যাচ কাছে গিয়ে হেরেছে।

দলের এমন মাঝ পথে ছন্দ হারানোর কারণ জানতে চাইলে তাসকিন বলেন, দেখেন এই একটা কারণে আমরা কয়েক ম্যাচ কাছে গিয়ে হেরেছি। এখন বোলিংয়ে আমি বা শরিফুল ভালো করছি। যেমনটা আজকে দেখেন, আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে বোলাররা রান খরচ করেছে।

‘এখন তারা বিদেশ থেকে এসেছে আমি তো তাদের হয়ে ভালো বল করে দিতে পারব না। আমি তাদের মতো করে ফিল্ড সেট করে দিতে পারব। তা ছাড়া তারাও এসেছে ভালো খেলার জন্য, চেষ্টা করছে।’

টানা আট ম্যাচ হারের পর তাসকিন বলেন, দেখেন আমাদেরও হারতে ভালো লাগে না, আমাদেরও কিন্তু পরিবার আছে। চেষ্টা করছি না হলে কি করব।

চলমান বিপিএলে দল খারাপ করলেও বোলিংয়ে সঙ্গে ব্যাটিংয়ে রান করছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক। ব্যাটিং সাফল্য নিয়ে টাইগার পেসার বলেন, আমি অনুশীলন করেছি, তার ফল পাচ্ছি। আমি চায় একজন ভালো মানের টেলেন্ডার ব্যাটার হতে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/ দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit